ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

হত্যার ৯ বছর পর তিনজনের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

১০ মে, ২০২৩,  10:33 PM

news image

ফরিদপুরে হত্যার ৯ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম এ আদেশ দেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের পশ্চিম গঙ্গাবর্দী এলাকার মৃত ফাইজদ্দিন সরদারে ছেলে মো. বাবুল সরদার (৪৭), শাহীন সরদার (৪১) ও মৃত গাফ্ফার মোল্লার ছেলে জুবায়ের মোল্লা (৩১)। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মো. জিয়া মোল্লা ও তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটরসাইকেল যোগে গোবিন্দপুর এলাকা হতে পশ্চিম গঙ্গাবর্দী বাড়িতে আসছিলেন। পথে তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আসামিরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নিয়ে গেল রাত সাড়ে ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক জিয়া মোল্লাকে মৃত ঘোষণা করেন। পরদিন জিয়ার বাবা সাহিদ মোল্লা (৭৯) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, ৯ বছর পর জিয়া হত্যা মামলার রায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এসময় তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম