ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন নুর

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৩,  8:59 PM

news image

রেজা কিবরিয়াকে নিয়ে দলের মধ্যে অস্থিরতার বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। রোববার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর বিজয় নগর জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনের বিষয়ে নুর গণমাধ্যমকে বলেন, রেজা কিবরিয়ার বিষয়, দলের কাউন্সিল এবং গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিকে, রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদে অস্থিরতা চলছে। এক পক্ষ আরেক পক্ষকে বহিষ্কার করছে। এর মধ্যে শনিবার (১ জুলাই) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় রেজা কিবরিয়াকে দ্বিতীয়বারের মতো দলটির আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম