ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

হঠাৎ বিসিবিতে তামিম ইকবাল

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৪,  8:35 PM

news image

দীর্ঘদিন ধরে মাঠের খেলোয়াড় তামিমকে দেখেনি ভক্তরা। জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে চলছে দোদুল্যমান একটা অবস্থা, সেইসাথে শঙ্কাও। এরইমাঝে দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বাঁকবদলের আভাস দেখা গিয়েছে প্রতিটি সেক্টরে। ক্রিকেটও এর ব্যাতিক্রম নয়। বিসিবি সভাপতি রাজি হয়েছে নিজ পদ থেকে সরে দাঁড়াতে। এরই মাঝে তামিমকে দেখা গেলো মিরপুরে। সোমবার (১৯ আগস্ট) দুপুরে তাকে শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে আসতে দেখা যায়। এদিকে নতুন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে আসার কথা আসিফ মাহমুদের। তার আগমনের দিনেই সবাইকে রীতিমতো চমক দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হুট করেই মাঠে প্রবেশ করতে দেখা গেলো তাকে।

তামিমের বিসিবিতে আসার কারণ এখনো পরিষ্কার না হওয়া গেলেও জানা গেছে, কোনো অনুশীলন নয়, মিটিং করতেই এসেছেন তিনি। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছেন বলেও কদিন আগে জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেয়া হয়েছে। বোর্ড থেকে সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল। এখন নাজমুল হাসান পাপন নেই। এমন পরিস্থিতিতে তামিমের সাথে বসতে রাজি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম