ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট, ২০২৬,  8:17 PM

news image

টানা তিন দিন বৃদ্ধির পর বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড বেড়ে যাওয়া এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার চাপেই মূলত মূল্যবান এই ধাতুর মূল্যে হঠাৎ পতন দেখা গেছে।


মঙ্গলবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা আউন্সপ্রতি সোনার দাম ০.৪ শতাংশ কমে ৪ হাজার ৩৯৭ দশমিক ৪২ ডলারে নেমে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে ফিউচার মার্কেটেও মার্কিন সোনার দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫২ দশমিক ৯০ ডলারে স্থির হয়।


বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মার্কিন ট্রেজারি ইল্ড বৃদ্ধি পাওয়ার কারণে সুদহীন সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও তেলের দাম বাড়ার প্রভাবে দীর্ঘমেয়াদে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার উঁচুতে রাখতে পারে—এমন শঙ্কা তৈরি হয়েছে। সুদের হার বেশি থাকলে সোনা ধরে রাখার খরচ বেড়ে যায়।


আন্তর্জাতিক আর্থিক পরিষেবা সংস্থা এএনজেডের বিশ্লেষক সোনি কুমারী বলেন, ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তেলের বাজারের অস্থিরতা সোনার ওপর উল্টো চাপ সৃষ্টি করছে। তবে ফেডের নীতিগত সুদের হারের সিদ্ধান্ত এবং আগাম বার্তা কোন দিকে যায়, তার ওপরই সোনার পরবর্তী বাজারগতি নির্ভর করবে।


সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে। স্পট সিলভার বা রুপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৩২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৬ শতাংশ কমে ১ হাজার ৭৫৯ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৫ দশমিক ৪৭ ডলারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম