ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

হঠাৎ ওয়ানডে থেকে ফিঞ্চের অবসর ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  4:27 PM

news image

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে ওয়ানডে থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন টি-টোয়েন্টি খেলা। শনিবার আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। ফিঞ্চ ১৪৫টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে লম্বা সময় ধরেই রান খরায় ভুগছেন অজি অধিনায়ক। সর্বশেষ ৭ ওয়ানডেতে মাত্র ২৬ রান করেছেন ডানহাতি এই ওপেনার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সাংবাদ বিজ্ঞপ্তিতে ফিঞ্চ বলেন, কিছু অবিশ্বাস্য স্মৃতিসহ চমৎকার একটি যাত্রা ছিল। তিনি বলেন, এখনই সময় এসেছে একজন নতুন নেতাকে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার এবং জেতার সর্বোত্তম সুযোগ দেওয়ার। আমার যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন এবং সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম