ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হজ প্যাকেজের কমানো টাকা ফেরত নেওয়ার আহ্বান

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৩,  4:49 PM

news image

চলতি বছরে সরকারি ব্যবস্থাপনায় হজ করা যেসব ব্যক্তি খাবার ও হজ প্যাকেজের কমানো টাকা এখনও ফেরত নেননি, তাদের দ্রুত সেই টাকা ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সম্প্রতি এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ করা যেসব হাজি এখনও খাবার বাবদ ৩৫ হাজার এবং প্যাকেজ হ্রাসকৃত ১১ হাজার ৭২৫ টাকাসহ সর্বমোট ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত পাননি, তাদেরকে জরুরিভিত্তিতে নির্ধারিত ফরম পূরণ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) বরাবর আবেদন করতে অনুরোধ করা হলো। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক হিসাবের এমআইসিআর চেকের ফটোকপি সংযুক্ত করতে হবে। এর আগে, গত ২৭ জুন চলতি বছরের হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালন করেন। এবার হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দফায় দফায় সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমায় সরকার। এর ফলে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এবার প্রত্যেককে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা খরচ করতে হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম