ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হজ নিয়ে নতুন করে যা বললেন ধর্ম প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  5:30 PM

news image

আগে যারা নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ পার হয়ে গেছে এমন ব্যক্তিরা হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সোমবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় প্রতিবছর কয়েক মাস সময় পাওয়া যায়, কিন্তু এবার খুবই কম সময় পাওয়া যাবে। তাই সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে গত ১৩ এপ্রিল ধর্ম প্রতিমন্ত্রী জানান, হজে যাওয়ার জন্য আগে যারা নিবন্ধন করেছেন, তারা হজ করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পুরো ব্যবস্থাপনা অটোমেশন পদ্ধতির আওতায় আনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবার সিরিয়ালের কোনো ব্যত্যয় ঘটবে না। প্রাক নিবন্ধন হজযাত্রীরা পর্যায়ক্রমে হজ করার সুযোগ পাবেন। করোনার নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় দীর্ঘ দুই বছর পর এবার সৌদি আরব ১০ লাখ মুসল্লিকে হজ করার সুযোগ করে দিচ্ছে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানায়, অংশগ্রহণকারীদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের পূর্ণ ডোজ দেওয়া থাকতে হবে। সৌদির বাইরে থেকে আসা অংশগ্রহণকারীরাও হালনাগাদ করা কোভিড পিসিআর টেস্ট ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পর হজে অংশ নিতে পারবেন। সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। গত বছর ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি এই পবিত্র হজে মাত্র ৬০ হাজার মানুষকে (যারা সৌদিতে বসবাস করছেন এমন) অংশগ্রহণের অনুমতি দিয়েছিল সৌদি আরব। মহামারির আগে যে সংখ্যা ছিল প্রায় ২৫ লাখ। এদিকে, চলতি বছর পবিত্র হজের দেশভিত্তিক কোটা প্রকাশ করেছে সৌদি আরব। এতে চতুর্থ সর্বোচ্চ সংখ্যা বাংলাদেশের। এবারে বাংলাদেশ থেকে হজে অংশ নিতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ মুসল্লি। গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এবার সবচেয়ে বেশি মানুষ হজ করতে যাবেন ইন্দোনেশিয়া থেকে। এরপরই রয়েছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম