ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হজের বিমান ভাড়া বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৫,  9:36 PM

news image

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজের বিমান ভাড়া সরকার নির্ধারিত ১ লাখ ৪৭ হাজার টাকার বেশি নিলে এজেন্সির লাইসেন্স ও জামানত বাতিলসহ রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খালিদ হোসেন বলেন, এবার এক হাজারের নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আর আগামী বছর থেকে অনুমোদন পেতে এজেন্সিকে ন্যূনতম ২০০০ হাজি পাঠাতে হবে। তিনি আরও বলেন, এছাড়া কোনো এজেন্সি যদি হাজিদের জন্য আগাম টিকিট বুকিং করতে চায়, তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নাম্বার দিয়ে বুকিং করতে হবে এবং সেটা তিন দিনের বেশি ব্লক রাখা যাবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।  এ ছাড়া অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান প্রমুখ উপস্থিত ছিলেন ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম