ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

হজের টাকা ফেরত পেলেন ১০১১৭ প্রাক-নিবন্ধন বাতিলকারী

#

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৩,  7:57 PM

news image

চলতি বছর হজের প্রাক-নিবন্ধন বাতিল করা ১০ হাজার ১১৭ জন ব্যক্তির টাকা ফেরত দেওয়া হয়েছে। সোমবার ৮৫৮টি হজ এজেন্সির এসব ব্যক্তির টাকা রিফান্ডের অনুরোধ জানিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপকের কাছে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে সরবরাহ করা ওই চেকগুলোতে উল্লিখিত অর্থ ছাড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোনালী ব্যাংকের মতিঝিলের স্থানীয় কার্যালয় শাখার মহাব্যবস্থাপককে অনুরোধ জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বেসরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে ১ থেকে ১৫ মে, ১৬ থেকে ৩১ মে, ১ থেকে ১৫ জুন, ১৬ থেকে ৩০ জুন, ১ থেকে ১৫ জুলাই, ১৬ থেকে ৩১ জুলাই এবং ১ থেকে ১৫ আগস্টের মধ্যে প্রাক-নিবন্ধন বাতিল করা ব্যক্তিদের এ মন্ত্রণালয়ের আইসিটি শাখা হতে প্রাপ্ত (অনলাইন এ রিফান্ড অ্যাপ্রুভড প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে) অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি, স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল, ঢাকার অ্যাকাউন্ট নম্বর ০০০০২৩৩০৯৪৫৮৬ (হজ সার্ভিস চার্জ পেয়বল অব সৌদি গভ) থেকে রিফান্ড দিতে সর্বমোট ৩০ কোটি ১০ লাখ ৯৮৪ টাকার ৮৫৮টি চেক সরবরাহ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম