ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি

#

০৪ ফেব্রুয়ারি, ২০২৬,  5:13 PM

news image

বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসার আবেদন শুরু করতে হবে। সৌদি নুসুক মাসার (Nusuk Masar) সিস্টেমের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া চলবে ২০ মার্চ পর্যন্ত। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা গ্রহণ সম্পন্ন করে ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনো হজযাত্রী এবার হজে যেতে পারবেন না। মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসী বাংলাদেশী হজযাত্রীসহ নিবন্ধিত সকল হজযাত্রীকে আগামী ২০ মার্চের মধ্যে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপরই তারা সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে পারবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম