ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সড়কে ঝড়ল ৩ শিক্ষার্থীর প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২২,  4:02 PM

news image

প্রতিপক্ষের হামলায় পালাতে গিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঝিনাইদহ সরকারি ভেটিরিনারি কলেজ সংসদের ভিপিসহ তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ১৮ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কলেজ ছাত্র সংসদের ভিপি ও ঝিনাইদহ সদর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের সাইদুর রহমান মুরাদ (২৫), চুয়াডাঙ্গার তৌহিদুল ইসলাম (২৩)  এবং শমরেষ কুমার (২২)। প্রত্যক্ষদর্শী লিটন হোসেন বলেন, ‘একই মোটরসাইকেলে করে ওই তিন শিক্ষার্থী কলেজের দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রাকে ধাক্কা লাগে। পরে তিনজনই ঘটনাস্থলে মারা যান।’ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ সংসদের জিএস সাজিবুল ইসলাম সাজিব বলেন, ‘প্রতিপক্ষরা মারার জন্য দীর্ঘদিন টার্গেট করে আসছে। শুক্রবার সন্ধ্যায় ভিপি মুরাদসহ আমরা তিনটি মোটরসাইকেলে ছয়জন জেলা শহর থেকে কলেজে ফিরছিলাম। পথে প্রতিপক্ষরা আট থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। আমাকে পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আমি সড়কের পাশের গর্তে পড়ে যাই। ভিপি মুরাদসহ তিনজন দ্রুত মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।’ ঝিনাইদহ ফায়ার স্টেশনের সহকারি স্টেশন কর্মকর্তা মো. সুমন বলেন, ‘সড়কে দাড়িয়ে থাকা খাম্বা বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কায় ১৮ মাইল নামক স্থানে তিন মোটরসাইকেল আরোহীর প্রাণ যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। খাম্বা বোঝাই ট্রাকটি সিগনাল লাইট না জ্বালিয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। অন্ধকারে মোটরসাইকেলচালক দেখতে না পেয়ে ট্রাকে আঘাত করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরে ট্রাকচালক পালিয়ে গেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম