ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

স্মার্টফোনের বিকল্প আসছে: বিল গেটস

#

আইটি ডেস্ক

০৮ মার্চ, ২০২২,  4:24 PM

news image

স্মার্টফোনের বিকল্প আসছে বলে নতুন ঘোষণা দিয়েছেন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি নতুন ধরনের এক প্রযুক্তির ভবিষ্যদ্বাণী করেছেন, যা বাজার থেকে স্মার্টফোনকে হটিয়ে দিতে সক্ষম হবে। নতুন প্রযুক্তির নাম ইলেকট্রনিক ট্যাটু। এ ব্যাপারে বিল গেটস জানান, কেওটিক মুন কোম্পানির নতুন প্রযুক্তি ইলেকট্রনিক ট্যাটু একটি বায়োটেকনোলজি ভিত্তিক কৌশল। এর মাধ্যমে মানবদেহের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা যাবে। মূলত এই ট্যাটুটি প্রাথমিকভাবে চিকিৎসা এবং ক্রীড়া তথ্যের ডাটা সংগ্রহ ও সংরক্ষণ করবে। এ তথ্যের মাধ্যমেই রোগপ্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। পাশাপাশি এই ট্যাটুর মাধ্যমে শারীরিক কর্মক্ষমতাকে উন্নত করাও সম্ভব হবে। যদিও এই ইলেকট্রনিক ট্যাটুটি নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে। তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি ত্বকে অস্থায়ীভাবে প্রয়োগ করা হবে। কাজ করবে ছোট সেন্সর এবং ট্র্যাকারের সাহায্যে। যা একটি বিশেষ কালির মাধ্যমে তথ্য পাঠাবে ও গ্রহণ করবে। সূত্র: মার্কা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম