ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

স্বেচ্ছাসেবক লীগ নেতার গায়ে পুলিশের জ্যাকেট, এসআই প্রত্যাহার

#

নিজস্ব প্রতিনিধি

০৮ নভেম্বর, ২০২৩,  4:49 PM

news image

বগুড়ার ধুনটে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরে সাজেদুল ইসলাম সাগর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় ধুনট থানার এসআই শহিদুল ইসলামকে দায়িত্বে অবহেলাজনিত কারণে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে তাকে ছাড়পত্র দিয়ে ধুনট থানা হতে প্রত্যাহার করে তাকে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগেও তার হাতে থেকে আসামি পালিয়ে যাবার ঘটনায় ৭ জুন তাকে থানা হতে প্রত্যাহার করা হয়েছিল। জানা যায়, গত ৩১ অক্টোবর রাতে সেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল তার ব্যক্তিগত আইডি থেকে পুলিশের বুলেটপ্রুফ ছবি মাইডেতে পোস্ট করে। পরে এই নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে সে ছবিটি সরিয়ে নেয়। সাগর উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোনাহাটা হাসপাতাল পাড়া এলাকার চাঁন মিয়া সরকারের ছেলে। পুলিশ জানায়, বিএনপির ডাকা অবরোধে কোন অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সেই কারণে এসআই শহিদুল ইসলাম উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে পেশাগত দায়িত্ব পালনের জন্য যায়। এসময় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট খুলে পাশের বিট পুলিশি অফিসের টেবিলে রেখে খাওয়া দাওয়া করতে বাহিরে যান। পরে সেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ওই জ্যাকেটটি পরিধান করে একটি ছবি তোলে। পরে ছবিটি তিনি নিজ ফেসবুক আইডিতে পোষ্ট করলে আলোচনা, সমালোচনার সৃষ্টি হয়। পরে ভুল বুঝতে পেরে ওই সেচ্ছাসেবক লীগ নেতা ছবি ফেসবুক থেকে সরিয়ে ফেলে। ধুনট থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান বিষয়টি জানার পর সাগর নামের ওই সেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তবে পুলিশের ব্যবহৃত জ্যাকেট অন্য কারও পরার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার অবহেলা প্রমাণিত হওয়ায় তাকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম