ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

স্বেচ্ছামৃত্যুর বিলে সমর্থন ব্রিটিশ এমপিদের

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৪,  5:03 PM

news image

যুক্তরাজ্যে স্বেচ্ছায় মৃত্যুর বিলে সমর্থন দিলেন দেশটির বেশিরভাগ এমপিরা। এর মাধ্যমে ইংল্যান্ড এবং ওয়েলসে স্বেচ্ছামৃত্যুর বিষয়টি বৈধতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কোনো চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণকে স্বেচ্ছায় মৃত্যু বলা হয়। শনিবার (৩০ নভেম্বর) বিবিসির এক সংবাদে এমন তথ্য জানা গেছে।  তবে সবাই চাইলে এটি করতে পারবেন না। শুধুমাত্র যেসব পূর্ণবয়স্ক ব্যক্তি গুরুতর অসুস্থ এবং যাদের ছয় মাস বেঁচে থাকার সম্ভাবনা নেই, কেবল তারাই এই বিলের সুবিধা ভোগ করতে পারবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এমপি কিম লিডবিটার সংসদে বিলটি উত্থাপন করেন। এটির পক্ষে ৩৩০ ও বিপক্ষে ২৭৫ এমপি ভোট দেন। এখন এই বিলটি কমিটি পর্যায়ে যাবে। সেখানে এমপিরা সংশোধনী আনতে পারবেন। এরপর হাউজ অব কমন্স এবং হাউজ অব লর্ডসে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে। যার অর্থ আগামী বছরের আগ পর্যন্ত এটি পাস হওয়ার সম্ভাবনা নেই। বিলটি উত্থাপনকারী এমপি লিডবিটার বলেছেন, স্বেচ্ছায় মৃত্যুর বিষয়টি কার্যকর করতে যে সেবা সংস্থার প্রয়োজন হবে সেটি তৈরি করতে হয়ত আরও দুই বছর সময় লাগবে। -সূত্রঃ বিবিসি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম