ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

স্বাস্থ্যখাতে এ সরকার ব্যাপক উন্নয়ন করেছে: শিল্পমন্ত্রী

#

১৪ জানুয়ারি, ২০২৩,  10:39 PM

news image

নিজস্ব প্রতিবেদক: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাস্থ্যখাতে এ সরকার ব্যাপক উন্নয়ন করেছে। পর্যায়ক্রমে সারাদেশের হাসপাতালগুলোতে শয্যা বৃদ্ধি করা হবে। স্বাস্থ্য সেবায় এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনকে ছয়তলায় উন্নীত করা হবে। আজ শনিবার সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য সেবায় বিশ্বে আমরা পঞ্চম স্থানে রয়েছি। স্বাস্থ্য সেবার জনবল সংকটে জনবল নিয়োগ করা হয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগ করোনাকালে  সাহসিকতার সঙ্গে করোনা মহামারী মোকাবিলা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম, রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. ইবরাহিম টিটন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম