ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

স্বাস্থ্যখাতের ঘাটতি চিহ্নিতে চেষ্টা করছে সরকার : জুবাইদা রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুলাই, ২০২৬,  6:32 PM

news image

সরকার স্বাস্থ্যখাতের বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য অর্জনে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাজধানীর গুলশানের একটি হোটেলে মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, সরকার মনে করে স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। তাই দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশে অসংক্রামক রোগ (নন-কমিউনিকেবল ডিজিজ) বাড়ছে। পাশাপাশি স্বাস্থ্যখাতে, বিশেষ করে নারী ও শিশুস্বাস্থ্যে, এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণাকে কাজে লাগাতে চায় সরকার। এ জন্য তরুণদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য উদ্যোক্তা তৈরির পাশাপাশি দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা আরও বাড়ানো সম্ভব হবে।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশের সব নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম