ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

স্বাধীনতা পদকে ভুল করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ, ২০২২,  8:23 PM

news image

স্বাধীনতা পদকে ভুল করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং খতিয়ে দেখছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কথা বলেন। সংবাদ সম্মেলনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদার সঙ্গে উদ্‌যাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন,

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে এবার আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় জাদুঘর মিলনায়তন, সোহরাওয়ার্দী উদ্যান ও হাতিরঝিলে আন্তর্জাতিক সেমিনার, আলোচনা সভা, মুক্তিযুদ্ধ কনসার্ট, নাট্যানুষ্ঠান, যাত্রাপালা, ড্রোন শো, লাইন অ্যান্ড লেজার শো, আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২৫ মার্চ সারা দেশে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্লাকআউট থাকবে। আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আইফেল টাওয়ার ও স্ট্যাচু অব লিবার্টির মতো দেশকে চেনাবে—আমরা এমন একটি আইকনিক স্থাপনা নির্মাণ করবে। আইফেল টাওয়ারের নাম শুনলেই বোঝে এটা প্যারিসে, স্ট্যাচু অব লিবার্টি দেখলেই বোঝে যুক্তরাষ্ট্র। এ রকম একটা কিছু আমরা রাখতে চাই। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে চিনতে পারে—এমন কিছু সিম্বলিক করা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম