ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১,  4:21 PM

news image

স্বাধীনতার ৫০বছরে এসেও মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি। যা নিয়ে নানা সময়ে বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়েরবাজারে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানালেন, আগামী ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের আগেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন,

মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করছে সরকার। এরই মধ্যে ১৯১ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা যেসব তালিকা পেয়েছি, সেগুলো প্রকাশ করা হয়েছে। অনেক আবেদন আছে, সেগুলোর ‍যথার্থতা নিরূপণে স্ব-স্ব উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সেগুলো ফেরত পেতে কিছুটা সময় লাগছে। ফেরত পেলে শিগগিরই পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা হবে। আমরা আশা করছি, আগামী ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারবো। হানাদাররা জাতিকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, আজ থেকে ৫০ বছর আগে বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে জাতির মেধাবি সন্তানদের হত্যা করা হয়েছিল। ওই খুনিরা মনে করেছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে, এই রাষ্ট্রটি যাতে ব্যর্থ রাষ্ট্র হয়- সেজন্যই সুপরিকল্পিতভাবে তারা বুদ্ধিজীবীদের; যারা শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন পেশার শ্রেষ্ঠ সন্তানদের তারা ধরে ধরে এনে নির্মমভাবে হত্যা করেছে। মন্ত্রী আরও বলেন, আজকে সেই হত্যাকারীরা, যারা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিভিন্ন দেশে তারা পালিয়ে আছে। রাজনৈতিক আশ্রয়ের নামে তারা মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে এখনও বিভিন্ন দেশে রয়েছে। বিশেষ করে যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছিল সেইসব রাষ্ট্রে তারা পালিয়ে আছে। কূটনৈতিকভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আমাদের সরকার এসব খুনি, বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম