ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

স্বস্তি নেই ডিম ও মাংসের বাজারে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২২,  9:09 PM

news image

ব্রয়লার মুরগি ও ডিমের দাম ফের বেড়েছে। ডিমের ডজন ও মুরগির কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা করে। সবজির বাজারেও নেই স্বস্তি। ৫০ টাকার নিচে কোনও ধরনের সবজি মিলছে না। শুক্রবার (৭ অক্টোবর) নগরের কাজীর দেউড়ি বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। যা গত সপ্তাহে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। দেশি মুরগি কেজিতে ২০ টাকা বেড়েছে। যা বিক্রি হচ্ছে ৫৪০ টাকায়। গত সপ্তাহে ফার্মের ডিম বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকায়। এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এদিকে বহদ্দারহাট বাজারে প্রতিকেজি গোল বেগুন ৮০, লম্বা বেগুন ৭০, হাইব্রিড শসা ৯০, চিচিঙ্গা ৬০, কচুমুখি ৬০, বরবটি ৮০, পটল ৫০, লাউ ৭০, চালকুমড়া ৫০, ঢেঁড়স ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি শিম, টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

বহদ্দারহাট কাঁচা বাজারের বিক্রেতা মোহাম্মদ আব্দুল গনি বলেন, গত সপ্তাহে মুরগির সরবরাহ ভালো ছিল। এ সপ্তাহে সরবরাহ কমে গেছে, তাই দাম কিছুটা বেড়েছে। পাইকারদের অজুহাতের শেষ নেই। সুযোগ পেলেই তারা ডিমের দাম বাড়িয়ে দিচ্ছেন। নগরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রাকীব উদ্দিন বাংলানিউজকে বলেন, সব কিছুর দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ এখন ডিম কেনা কমিয়ে দিয়েছে। এমন অবস্থায় গরিব মানুষ ডিম খাওয়া ছেড়ে দিবেন। কি খাব? এ চিন্তায় দিন কাটছে। চকবাজারে প্রতিকেজি রুই মাছ ৩৫০ টাকা, তেলাপিয়া ও পাঙ্গাশ ছোট-বড় হিসেবে ২৫০ থেকে ৩০০ টাকা, বড় আকারের ইলিশ ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা, মাঝারি আকারের ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকা ও ছোট সাইজের ইলিশ ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শিং মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা, ফার্মের শিং মাছ ১৬০ থেকে ২০০ টাকা, কই মাছ ২০০ থেকে ২৫০ টাকা ও পাবদা মাছ কেজি বিক্রি হচ্ছে সাড়ে ৫০০ টাকায়। ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম