ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল দক্ষিণ আফ্রিকা

#

স্পোর্টস ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২,  4:59 PM

news image

টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত হয়েছিল ভারতের। তাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেই অঘটন আর হতে দিল না প্রোটিয়ারা। ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ইনিংসে খেলেন রাইলি রুশো। তাঁর চমৎকার ইনিংসে ভারতকে হারিয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচল দক্ষিণ আফ্রিকা। ইন্দোরে গতকাল মঙ্গলবার রাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৪৯ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের দুই জয়ে এই সিরিজ শেষ হলো ২-১ ব্যবধানে। এদিন আগে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

এই সংগ্রহ পেতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে রুশো। সেঞ্চুরি করে অপরাজিত থাকেন তিনি। ৪৮ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ ছক্কা ও ৭ বাউন্ডারিতে। এ ছাড়াও ৬৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন ওপেনার ডি কক। বড় লক্ষ্য তাড়ায় ১৭৮ রানে থেমে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন দিনেশ কার্তিক। দিপক চাহার করেন ৩১ রান। পন্থ করেন ২৭ রান। আর হার্শালের ব্যাট থেকে আসে ১৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২২৭/৩ (ডি কক ৬৮, বাভুমা ৩, রুশো ১০০*, স্টাবস ২৩, মিলার ১৯*; চাহার ৪-০-৪৮-০, সিরাজ ৪-০-৪৪-০, অশ্বিন ৪-০-৩৫-০, উমেশ ৩-০-৩৪-১, হার্শাল ৪-০-৪৯-০, আকসার ১-০-১৩-০)।

ভারত: ১৮.৩ ওভারে ১৭৮ (রোহিত ০, পন্থ ২৭, আইয়ার ১, কার্তিক ৪৬, সূর্যকুমার ৮, আকসার ৯, হার্শাল ১৭, অশ্বিন ২, চাহার ৩১, উমেশ ২০*, সিরাজ ৫; রাবাদা ৪-০-২৪-১, পার্নেল ৪-০-৪১-২, এনগিডি ৩-০-৫১-২, মহারাজ ৪-০-৩৪-২, প্রিটোরিয়াস ৩.৩-০-২৬-৩)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৪৯ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ভারত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম