ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২২,  3:16 AM

news image

পাঁচ দিনের ব্যবধানে ফের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে লাগবে ৮৪ হাজার ২১৪ টাকা। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৮০ হাজার ৩৬৪ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির সোনার দাম ৫৬ হাজার ৬৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। শুক্রবার (১৮ নভেম্বর) থেকে সারাদেশে নতুন দর কার্যকর হবে। এর আগে, গত ১২ নভেম্বর ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮২ হাজার ৪৬৪ টাকা নির্ধারণ করে বাজুস। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ৪৭৬ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৫৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম