ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

স্প্যানিশ দ্বীপে যাওয়ার পথে নৌকাডুবি, ৩৯ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২৩,  5:20 PM

news image

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় অভিবাসীদের বহনকারী একটি ডিঙ্গি নৌকা ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২১ জুন) নৌকাডুবির এই ঘটনা ঘটে। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা অভিবাসন কেন্দ্রিক দু’টি সংস্থার বরাত দিয়ে বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করা একটি ডিঙ্গি নৌকা বুধবার ডুবে গেছে এবং এতে ৩০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে বিপদাপন্ন যাত্রীদের উদ্ধারে আগে-ভাগে হস্তক্ষেপ না করার জন্য স্পেন এবং মরক্কোর সমালোচনা করেছে অভিবাসন কেন্দ্রিক ওই দুই সংস্থা। রয়টার্স বলছে, ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনাটি সামনে আনে ওয়াকিং বর্ডারস এবং অ্যালার্ম ফোন নামের দু’টি সংস্থা। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ স্প্যানিশ ওয়াকিং বর্ডারস সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত উভয় সংস্থাই জানিয়েছে, ডুবে যাওয়া ডিঙ্গি নৌকাটিতে মূলত ৬০ জন আরোহী ছিলেন। স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস ডিঙ্গির দুই যাত্রীর - একজন শিশু এবং অন্যজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির - মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে, মরক্কোর একটি টহল নৌকা এর আগে ২৪ জনকে উদ্ধার করেছে। অবশ্য ডবে যাওয়া নৌযানটিতে ঠিক কতজন লোক ছিল বা কতজন নিখোঁজ হয়ে থাকতে পারেন তা স্প্যানিশ বা মরক্কোর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। ওয়াকিং বর্ডারসের মুখপাত্র হেলেনা ম্যালেনো এক টুইট বার্তায় বলেছেন, নৌকাডুবির পর ৩৯ জন সমুদ্রে ডুবে গেছে। তবে এই ঘটনার আরও বিশদ কোনও বিবরণ তিনি সামনে আনেননি। অন্যদিকে উদ্ধার অভিযানের সমর্থনে ট্রান্স-ইউরোপীয় নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা অ্যালার্ম ফোন বলেছে, ৩৫ জন নিখোঁজ রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম