ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

স্পেনের জয় উদযাপন করলো ফিলিস্তিনিরা

#

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই, ২০২৬,  5:10 PM

news image

আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশরা। তাদের এই সাফল্য উদযাপন করেছেন গাজার শত শত ফিলিস্তিনি। ইসরায়েলের পরিচালিত গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময় পর, ধ্বংসস্তূপে পরিণত হওয়া বিভিন্ন এলাকায় শত শত মানুষ একত্রিত হয়ে এই উদযাপনে অংশ নেন। ফিলিস্তিনিরা স্পেন জাতীয় দলের জয় উপলক্ষে স্বাগত ও আনন্দধ্বনি দেন। অন্যদিকে স্পেনেও বিজয় উদযাপনের সময় অনেক সমর্থক ফিলিস্তিনকে স্মরণ করতে ভোলেননি। স্পেনের বিভিন্ন স্থানে বিজয়োৎসবের সময় সমর্থকদের ফিলিস্তিনের পতাকা উড়াতে এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে দেখা যায়। এর আগে স্পেন জাতীয় দলের তারকা লামিন ইয়ামাল ২০২৫–২৬ মৌসুমে তার ক্লাব বার্সেলোনার স্থানীয় লিগ শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন। এই পদক্ষেপটি ফিলিস্তিনিদের কাছ থেকে প্রশংসা পেলেও, ইসরায়েলিদের একটি অংশের পক্ষ থেকে স্পেনের এই তারকার বিরুদ্ধে সমালোচনা করা হয়। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম