ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৬,  6:30 PM

news image

খুব দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, জাতীয় বাজেটে নির্বাচনের প্রয়োজনীয় বরাদ্দ আসার পরই আগামী জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।  মঙ্গলবার (২ জুন) সকালে রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান। মীর শাহে আলম বলেন, ঢাকার লেকগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ঢাকা ওয়াসা নিরলসভাবে কাজ করছে। লেকগুলোর দূষণ রোধে সুয়ারেজ লাইনগুলোকে দাশেরকান্দি শোধনাগারে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছে। এ ছাড়া আগামী ছয় মাসের মধ্যে গুলশান-বনানী এলাকার সোসাইটিগুলোকে নিজস্ব সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট বা সিটিপি করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্তের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সোমবার(১ জুন) ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী কিবরিয়াকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পরবর্তী বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার ডেঙ্গু লার্ভা জন্মায় এমন অবিন্যস্ত ও নোংরা জায়গাগুলো পরিষ্কারের জন্য যে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার মেয়াদ গত সোমবার শেষ হয়েছে বলে এই পরিদর্শনে জানানো হয়। দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযানে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলে হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। পরিদর্শনের সময় দুই সিটি করপোরেশন ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম