ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

স্থানীয় সরকারের শতাধিক পদে ভোট ১৩ ও ১৬ মার্চ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৩,  4:49 PM

news image

আগামী ১৩ ও ১৬ মার্চ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের (ইউপি) শতাধিক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ১৬ মার্চ যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলোর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, আপিল দাখিল ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৭ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। ১৬ মার্চ আট পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- দর্শনা, ফেনী, মধুখালী, বদরগঞ্জ, মাদারীপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ও রহনপুর পৌরসভা। এছাড়া ১৬ উপজেলার ৪৬টি ইউপির সাধারণ নির্বাচন ও ৫১ উপজেলার ৫৬টি ইউপির বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং বরগুনার আমতলি উপজেলার চেয়ারম্যান পদে পুনর্নির্বাচন হবে। অন্যদিকে পাঁচ উপজেলা পরিষদের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এদিন। এ ক্ষেত্রে কুমিল্লার লালমাই উপজেলার সকল পদ এবং চট্টগ্রামের বোয়ালমারী, পিরোজপুরের নাজিরপুর, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর, নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ১৩ মার্চ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর পাঁচগাঁও ইউপির সাধারণ নির্বাচন এবং ৪নং সাধারণ সদস্য পদ ও নরসিংদীর রায়পুরার মির্জারচর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২৬ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ হবে ১৩ মার্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম