ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

স্থগিত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্টের পর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৪,  8:14 PM

news image

২০২৪ সালের এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ পর্যন্ত চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষা আগামী ২৮ জুলাই যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।’ আর কোনও পরীক্ষা স্থগিত হতে পারে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনও সিদ্ধান্ত নিলে জানানো হবে।’ প্রসঙ্গত, আগামী ২৮ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম