ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি হাবিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৪,  9:11 PM

news image

ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব এবং দুই সন্তান আবুর হাসান তানিম ও সনিয়া হাসান তন্নির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এদিন দুদকের উপপরিচালক সিরাজুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, হাবিব হাসানের বিরুদ্ধে ভূমি দস্যুতা, পরিবহন চাঁদাবাজি, পদ বাণিজ্য, ডোনেশনের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থপাচার করে ছেলের নামে কানাডায় বাড়ি ক্রয়সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ অনুসন্ধানে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। বিশ্বস্তসূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিদেশে পলায়ন করতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম