ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

স্ত্রী–সন্তানকে নিয়ে ফিরছিলেন এসআই, পিঠে দুর্বৃত্তের ছুরিকাঘাতে লাগল ৪৩ সেলাই

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৬,  6:15 PM

news image

রাজধানীতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মারাত্মক জখম ওই এসআইয়ের শরীরে ৪৩টি সেলাই দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে এ ঘটনা ঘটে। আহত মো. ওসমান গনি পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই)। তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, এসআই ওসমান গনি সপরিবার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় থাকেন। বৃহস্পতিবার রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার করে বাসায় ফিরছিলেন। এ সময় কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এক দুর্বৃত্ত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায়ও তিনি হামলাকারীকে ধাওয়া করেছিলেন, তবে তাকে ধরতে পারেননি। ওসমান গনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পিঠের গভীর ক্ষতস্থানে চিকিৎসকেরা ৪৩টি সেলাই দেন। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম