ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারলেন স্বামী

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৪,  5:51 PM

news image

ভারতের ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠল ৩৪ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, আরআইটি থানা এলাকার বান্টানগরের বাড়ি থেকে রাজেশ কুমার নামে ওই স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির পুলিশ আরও জানিয়েছে, সন্তানদের স্কুলের ফি ও গয়নার টাকা দাবি করতে গিয়ে গত কয়েকদিন ধরে রাজেশ ও তার স্ত্রী প্রিয়াঙ্কার মধ্যে ঝগড়া চলছিল। অভিযোগে বলা হয়েছে, রবিবার দু'জনের মধ্যে এমনই এক ঝগড়ার মধ্যেই রাজেশ তার স্ত্রীকে ধাক্কা মেরে পাশে পড়ে থাকা একটি হাতুড়ি তুলে নেন এবং রাগের মাথায় আঘাত করেন। তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। পুলিশের দাবি, জেরায় বিহারের নওয়াদার বাসিন্দা রাজেশ কান্নায় ভেঙে পড়েন এবং স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় মামলা রুজু করা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম