ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  5:16 PM

news image

দিনাজপুরে স্ত্রী সুমাইয়া আক্তার হাসিকে হত্যার পর মরদেহ ওয়ারড্রবে রেখে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মনোয়ার হোসেন (৩৩)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার হাসি (২৭) বীরগঞ্জ উপজেলার সুজালপুর কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে। পুলিশ জানিয়েছে, চলতি বছরের ২০ জানুয়ারি মনোয়ারের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়। তবে এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর ঘাসিপাড়ায় ভাড়া বাড়িতে উঠেন তারা। শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার দিকে স্ত্রী সুমাইয়াকে গলাটিপে হত্যা করে মরদেহ ওয়ারড্রবের ভেতর রেখে দেন তার স্বামী। এরপর ওই দিন রাত ১০টার দিকে থানায় হাজির হয়ে নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যা করেছেন বলে নিহতের স্বামী জানিয়েছেন। ওই বাড়ির ওয়ারড্রব থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম