ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  4:59 PM

news image

রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকায় বন্যা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী সুজনও আত্মহত্যার চেষ্টা করেন। রোববার রাত ১১টায় সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক। তিনি জানান, ভাটারা ছোলমাইদ এলাকায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত নিহতের স্বামী সুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত নারী গার্মেন্টসে চাকরি করতেন এবং আহত সুজন রাজমিস্ত্রির কাজ করতেন বলে স্থানীয়দের থেকে জানতে পেরেছি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি— পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের স্বামী আগে স্ত্রীকে হত্যার পর নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ওই বাড়ির আশপাশের লোকদের মাধ্যমে জানতে পেরেছি ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে আহত সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তার স্বজনরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম