ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

স্কুল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন নির্দেশনা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৫,  5:00 PM

news image

স্কুল ব্যাংকিং কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে নতুন নির্দেশনা জা‌রি ক‌রে‌ছে বাংলাদেশ ব্যাংক। এখন থে‌কে জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে প্রতিটি ব্যাংকের শাখা কমপক্ষে একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এসব শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষা দিতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ব্যাংক শাখা থেকে বিভিন্ন ব্যাংকিংসেবা নিতে পারবে। রবিবার (১৬ মার্চ) বাংলা‌দেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে কমপক্ষে একটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করে ব্যাংক শাখাগুলোকে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে ব্যাংকগুলোর স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ রয়েছে। ব্যাংকগুলোকে হিসাব খোলা ও পরিচালনা, আর্থিক শিক্ষা এবং এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতনতা ও প্রযুক্তিগত বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। নির্দেশনা মোতাবেক প্রতিটি ব্যাংক শাখাকে ত্রৈমাসিক ভিত্তিতে স্কুল ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিসকে প্রতিবেদন পাঠাতে হবে। প্রতিবেদনে ব্যাংক শাখা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, শিক্ষার্থীদের হিসাবের পরিমাণ, লেনদেনের তথ্য এবং আর্থিক শিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে জারিকৃত নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম