ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

স্কুল-কলেজে শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৬,  7:58 PM

news image

ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না হওয়া প্রার্থীরা। পূর্ব ঘোষণা মোতাবেক রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। হাজারের বেশি নিয়োগ প্রত্যাশীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এ সময় তারা ঘোষণা দেন, তাদের দাবি পুরনের মাধমে এ অবস্থান কর্মসূচির অবসান ঘটবে। এর আগে গত ২৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন প্রার্থীরা। তার আগে কর্তৃপক্ষকে তাদের দেওয়া ১০ দিনের আল্টিমেটাম প্রত্যাহার করে ওইদনি সরাসরি আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত জানায় তারা।

সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশিরা জানান, গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। কিন্তু আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো নিয়োগপত্র পাননি তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের আশায় অনেক প্রার্থী তাদের আগের বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে নিয়োগ ঝুলে থাকায় তারা পরিবারসহ চরম আর্থিক ও মানসিক অনিশ্চয়তায় ভুগছেন।

প্রার্থীদের অভিযোগ, গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছে, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। আন্দোলনকারীরা জানান, গত ১ মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ যাচাই ও পরিচিতি সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও নিয়োগপত্র না দেওয়াকে তারা কর্তৃপক্ষের ‘প্রহসন’ হিসেবে দেখছেন। এ বিষয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অবস্থান কর্মসূচি থেকে প্রার্থীরা আরও জানান, তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে আজ থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়া হবে। নিয়োগ ও পদায়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম