ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের পরিকল্পনা করছে চেক সরকার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২৬,  5:09 PM

news image

চেক প্রজাতন্ত্রের সরকার কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয় এবং গ্রামার স্কুলের নিম্ন শ্রেণিতে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে। শনিবার স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ এবং শিক্ষামন্ত্রী রবার্ট প্লাগা প্রস্তাবিত এই বিল উত্থাপন করেছেন। রেডিও প্রাগ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত আইন অনুযায়ী শুধু শ্রেণিকক্ষেই নয়, স্কুলের বিরতি, ক্যাফেটেরিয়া এবং স্কুল-পরবর্তী কার্যক্রমেও মোবাইল ফোন ও অনুরূপ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। তবে চিকিৎসাজনিত প্রয়োজন বা বিশেষ শিক্ষাগত চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ নিষেধাজ্ঞায় ব্যতিক্রম রাখা হয়েছে। এ ছাড়া শিক্ষামূলক প্রয়োজনে ক্লাস বা শিক্ষা সফরের সময় স্কুল কর্তৃপক্ষ চাইলে এসব ডিভাইস ব্যবহারের অনুমতি দিতে পারবে। এদিকে শিশু অধিকারবিষয়ক ওমবাডসম্যান মার্টিন বেনেশ এ প্রস্তাবের সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের নিয়ন্ত্রণে স্কুলগুলোর নিজস্ব নীতিমালাই যথেষ্ট। এ জন্য নতুন আইন প্রণয়নের প্রয়োজন নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম