ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

স্কুলের বাইরে বসে থাকা ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫,  4:57 PM

news image

গাজা সিটির কাছে একটি স্কুলের বাইরে বসে থাকা এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার এই ঘটনা ঘটে। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, নিহত যুবকের নাম উদয় আল-মাকাদমা। তিনি গাজা শহরের পূর্বে জাবালিয়া শরণার্থী শিবিরের হাফসা স্কুলের সামনে বসে ছিলেন। স্কুলটি বর্তমানে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ সময় ইসরায়েলি সেনারা তার ওপর গুলি চালায়। মাথায় মেশিনগানের গুলিবিদ্ধ হয়ে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের এই হামলা যা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন।  এদিকে একই দিনে গাজা শহরের পূর্বাঞ্চলীয় শুজাইয়্যা এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোর আহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং যুদ্ধবিরতির এক হাজারেরও বেশি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সূত্র: মিডল ইস্ট আই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম