ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৬,  5:16 PM

news image

ব্রাজিল ভক্তদের দীর্ঘ আড়াই বছরের বুক ফাটানো অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চেই। দীর্ঘ দিন পর আবারও ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে মাঠ কাঁপাতে প্রস্তুত দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার ভোর ৫টায় মিয়ামিতে গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।


ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের আপডেট দিতে গিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় ইতালিয়ান এই মাস্টারমাইন্ডকে। হাসতে হাসতে সাংবাদিকদের তিনি জানান, নেইমার খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত এবং চলতি সপ্তাহে দলের বাকিদের সঙ্গে খুব ভালো অনুশীলন করেছেন। নেইমারের মতো কোয়ালিটির একজন খেলোয়াড় দলে ফেরাটা পুরো স্কোয়াডের জন্যই বিশাল স্বস্তির বলে উল্লেখ করেন তিনি।


নেইমারকে শুরু থেকেই খেলানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বভাবসুলভ রসবোধের আশ্রয় নিয়ে আনচেলত্তি বলেন, তিনি নিজে বুড়ো বয়সে ৯০ মিনিট হেঁটে বেড়াতে পারলে নেইমার অনায়াসে ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবেন। নেইমার একদম ঠিক আছেন জানিয়ে কোচ বলেন, যদি ও মাঠে না-ও নামে, ডাগআউটে ওর উপস্থিতি এবং অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে।


শেষবার ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। মন্টভিডিওর সেই ম্যাচে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর কেটে গেছে দীর্ঘ ৯৮০ দিন। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটাই শেষ বিশ্বকাপ। ফলে তার ফেরা নিয়ে পুরো ব্রাজিল ক্যাম্পে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।


প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়ে নক-আউটের পথ সচল রেখেছে ব্রাজিল। তবে স্কটল্যান্ড ম্যাচে গ্যালারির দর্শকদের বড় দাবি রিয়ালের নতুন সেনসেশন এনড্রিককে খেলানোর। এই নিয়ে আনচেলত্তি মজা করে বলেন, ভক্তরা এনড্রিকের জন্য পাগল হলেও আগামীকাল স্কোয়াডে নেইমারও থাকছেন। এখন ভক্তরা এনড্রিক নাকি নেইমার- কাকে ছেড়ে কার জন্য চিৎকার করবেন, তা নিয়ে হয়তো দ্বিধায় পড়ে যাবেন। তবে দিনশেষে ভক্তরা দুজনকেই সমান ভালোবাসবেন বলে বিশ্বাস এই কোচের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম