ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৬,  7:23 PM

news image

সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি খাতে বিগত দিনের দায়দেনা পরিশোধেও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সোমবার (৬জুলাই) ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোই জ্বালানি আমদানির চাপ কমানোর অন্যতম কার্যকর উপায়। তবে এ জন্য বেশি দামে বিদ্যুৎ উৎপাদন বা ক্রয় করে ভোক্তার ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো যাবে না। তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। আগের চুক্তিগুলোর কারণে সরকারকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। একই সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাওনা পরিশোধে বিলম্ব হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’-এ বিনিয়োগ ও উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও ভোক্তা স্বার্থের বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেছে। তিনি কৌশলপত্র চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকারের সুযোগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) স্বাধীনতা এবং সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করারও দাবি জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম