ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সৌন্দর্য ছড়াচ্ছে সোনালু ফুল

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মে, ২০২৪,  4:36 PM

news image

সোনালু গাছের হলুদ ফুল প্রকৃতিকে নতুন রূপে রাঙিয়ে তুলে এবং এই ফুলের অপরূপ সৌন্দর্য রাস্তায় চলাচলে ক্লান্ত পথিকের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। প্রখর রোদে বিরূপ আবহাওয়ায় হলুদ ফুলের চোখজুড়ানো সৌন্দর্য উপভোগ করতে, ছবি তুলতে সোনালু গাছের নিচে ভিড় জমাচ্ছে তরুণ-তরুণী থেকে নানা বয়সের মানুষ। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন পথে-ঘাটে, গ্রামে-গঞ্জে, গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় সোনালু ফুল, যার অপরূপ সৌন্দর্যে আলোকিত চারপাশের পরিবেশ। সেই সঙ্গে এর হালকা মিষ্টি সুবাস প্রজাপতি, মৌমাছি, পাখিদেরও কাছে ডেকে আনে। সোনালু ফুলের সৌন্দর্য উপভোগে আসা তরুণী শারমায়া নাহার স্নিগ্ধা বলেন, ফুলটি কম-বেশি এখন আর চোখেই পড়ে না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখতে পেলাম সোনালু ফুল খুব সুন্দরভাবে রং ছড়াচ্ছে। যা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। কারণ ছোটবেলায় এই ফুল দিয়ে অনেক মালা তৈরি করে সাজগোজ করেছিলাম। এখন এই ফুল কম দেখতে পাওয়া যায়।  এ ব্যাপারে মোহনপুর ইউনিয়নের আমিনুল ইসলাম জানান, সোনালু ফুল দেখে অনেকের মনে প্রশান্তি আসে, কিন্তু কালের বিবর্তনে এ গাছগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই বিলুপ্ত প্রায় এই গাছ নতুন করে লাগানো প্রয়োজন এবং যে গাছগুলো এখনো টিকে আছে, সেগুলোর প্রতি যত্ন নেওয়া উচিত। তা না হলে নতুন প্রজন্মের কাছে এটা শুধু গল্পের মতো মনে হবে। বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, গাছগুলো পরিবেশের জন্য উপকারী। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি এর ফুল চমৎকার ও দৃষ্টিনন্দন হওয়ায় শোভা বর্ধনকারী হিসেবে সবার কাছে জনপ্রিয় এবং এ গাছ থেকে ভালো মানের কাঠও পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম