ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সৌদি পৌঁছেছেন ৬০১১ হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  4:34 PM

news image

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, শনিবার (১১ জুন) পর্যন্ত ৬ হাজার ১১ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৫৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ১৫২ জন। এ ছাড়া,

শনিবার পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৯টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে। উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম