ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  6:34 PM

news image

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ শোকবার্তা জানানো হয়। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুলআজিজ আল শেখের ইন্তেকালের মাধ্যমে মুসলিম উম্মাহ এক জ্ঞানগর্ভ ও পথপ্রদর্শক আলেমকে হারাল। ইসলামের খেদমতে তার আজীবন নিষ্ঠা ও অমূল্য পাণ্ডিত্য স্মরণীয় হয়ে থাকবে। তার অবদান মুসলিম বিশ্বে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। বিশ্বব্যাপী স্বীকৃত এই আলেম দীর্ঘদিন ধরে সৌদি আরবের ফতোয়া বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলেরও প্রধান ছিলেন। তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে শেষ নিশ্বাস ত্যাগ করেন শেখ আবদুল আজিজ আল শেখ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মুসলিম বিশ্বের এই প্রখ্যাত আলেমের ইন্তেকালে ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম