ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লংমার্চে বাধা এলে লড়াই করেই গন্তব্যে পৌঁছাব: ডা. শফিকুর রহমান রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা কানাডায় ফেডারেল জ্বালানি কর স্থগিতের মেয়াদ বাড়ালো আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার এয়ারবাস কেলেঙ্কারি: ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার রোগ থেকে দ্রুত আরোগ্যলাভের দোয়া প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি? ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু সৌদি আরবে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম

সৌদি আরবে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২৬,  10:53 AM

news image

সৌদি আরবের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য একটি প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে গাইডেড বোমা,  গাইডেন্স কিট ও অন্যান্য সামরিক সরঞ্জাম।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদন দেয়। সংবাদমাধ্যম এনডিটিভি ও এএনআই তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, চলতি বছরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব একাধিকবার হামলার মুখে পড়েছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই বিক্রির মাধ্যমে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে, যা বর্তমান ও ভবিষ্যতের আঞ্চলিক হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করবে এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ব্যবহৃত প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় আরও উন্নত করবে।


বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে, কারণ এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র দেশের নিরাপত্তা সক্ষমতা বাড়ানো সম্ভব হবে।


চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে সৌদি আরব ইরানি বাহিনী এবং তেহরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।


এদিকে, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রির বিষয়ে মার্কিন কংগ্রেসকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য এখনও আইনপ্রণেতাদের সম্মতি প্রয়োজন। সূত্র: এনডিটিভি, এএনআই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম