ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২৬,  5:11 PM

news image

সৌদি আরবের কাছে প্রায় ১.৯৬ বিলিয়ন মার্কিন ডলারের ‘অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেমস’ (এপিকেডব্লিউএস) বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর জানায়, সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ ১০ হাজার এপিকেডব্লিউএস-২ এয়ার-টু-এয়ার এবং আরও ১০ হাজার এয়ার-টু-গ্রাউন্ড গাইডেন্স সেকশন কিনতে চেয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সহায়ক হবে। উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন-ন্যাটো মিত্র সৌদি আরবের নিরাপত্তা আরও মজবুত করবে এ চুক্তি। এই অস্ত্র সৌদি আরবকে নিজেদের মাটির প্রতিরক্ষা জোরদার করতে এবং ভবিষ্যতের যেকোনো সামরিক হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মার্কিন বাহিনী ও ন্যাটোসহ অন্যান্য আঞ্চলিক বাহিনীর সঙ্গে সৌদি আরবের সামরিক আন্তঃকার্যকারিতাও বৃদ্ধি পাবে। চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে থাকছে আমেরিকান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বিএই সিস্টেমস। চুক্তির আওতায় প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার জন্য দীর্ঘমেয়াদে সৌদি আরবে যাবেন ১৫ জন মার্কিন সরকারি কর্মকর্তা এবং ১৫ জন আমেরিকান ঠিকাদার। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতার সম্পর্ক অনেক পুরনো ও গভীর। এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর মিশরে দুই দেশের সামরিক বাহিনী যৌথ ‘লাইভ ফায়ার’ মহড়ায় অংশ নিয়েছিল, যা তাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের স্পষ্ট প্রমাণ। সূত্র: আল আরাবিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম