ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

#

০১ জুলাই, ২০২৪,  4:58 PM

news image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোস্তাফিজুর রহমান (৪২) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৩টায় রিয়াদ শহরে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের তারাপাশা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কামাল উদ্দিন মণ্ডল মোস্তাফিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের খালাতো ভাই মোখলেছুর রহমান বলেন, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ১৩ মাস আগে কাজের সন্ধানে তিনি সৌদি আরবে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মোস্তাফিজের স্ত্রী সুইটি আক্তার বলেন, আমাদের একটু ভালো রাখার আশায় বিদেশ যান মোস্তাফিজুর। এখন তিনি লাশ হয়ে ফিরবেন। তিন ছেলে সন্তান নিয়ে আমি বিধবা হয়েছি। আমরা মরদেহ আনার জন্য সেখানে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম