ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

#

২৮ মার্চ, ২০২৩,  4:32 PM

news image

সৌদি আরবের আসির প্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৯ জন। সোমবার দেশটির আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী বাসটি উল্টে আগুন ধরে গেলে এই দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে একটি সেতুর ওপর ব্রেক কাজ না করায় বাসটি উল্টে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের জাতীয়তা জানা যায়নি। -সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম