ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৪,  4:28 AM

news image

পবিত্র শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবে ‍বুধবার (১০ এপ্রিল) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। সোমবার (৮ এপ্রিল) এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন সৌদি সুপ্রিম কোর্ট। এবার দেশটিতে ৩০টি রোজা হবে। সাধারণত চান্দ্রমাস ২৯ কিংবা ৩০ দিনের হয়। তাই ঈদ কবে হবে, তা জানার জন্য মুসলমানদের ২৯ রমজানের ইফতারের পর সন্ধ্যার আকাশে চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর আগে, শনিবার (৬ এপ্রিল) দেশটির সুপ্রিম কোর্ট সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানান। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এদিন মাগরিবের নামাজের পর লাখো মুসল্লি পশ্চিম আকাশে চোখ রাখেন। কিন্তু কিছুক্ষণ পরই সৌদি সুপ্রিম কোর্ট জানান, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম