ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২২,  4:24 PM

news image

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের একজন কুমিল্লার বাসিন্দা। অপরজন জয়পুরহাটের বাসিন্দা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার মিসেস রামুজা বেগম মক্কায় মারা গেছেন। ৫৪ বছর বয়সী মিসেস রামুজা বেগমের গ্রামের বাড়ি ধনপুরে। মিসেস রামুজা বেগমের পাসপোর্ট নম্বর: বিডব্লিউ-০৮৪৩৩২৮। অপর ব্যক্তির নাম হেলাল উদ্দিন মোল্লা। তিনি জয়পুরহাট সদরের বাসিন্দা। তার বয়স ৬৩ বছর। হেলাল উদ্দিন মোল্লার পাসপোর্ট নম্বর: ইই০৩৮৫৩৭৬। এর আগে ১৬ জুন নোয়াখালীর নুরুল আমিন (৬৪) মক্কা আল-মুকাররমায় মারা যান। তারও আগে ১১ জুন জাহাঙ্গীর কবির (৫৯) নামের চাঁপাইনবাবগঞ্জের এক হজযাত্রী মক্কায় মৃত্যুবরণ করেন। গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছাড়বে ৪ জুলাই। চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন ৫৭ হাজার ৫৮৫ জন। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম