ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৬,  5:05 PM

news image

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ন্যাশনালে এ তথ্য জানানো হয়েছে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান বলেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। শাওয়াল মাসের প্রথমদিন হতে পারে ২০ মার্চ। ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী বুধবার ২৯তম রমজানে, আরব দেশগুলোর আকাশে কোনো অর্ধচন্দ্র থাকবে না। অর্থাৎ আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হবে। এ দিনই সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিন। এ দিন স্বাভাবিতভাবে নতুন চাঁদ দেখা সম্ভব হবে না। কারণ পশ্চিম আকাশে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে ওই সন্ধ্যায়ও রমজান চলবে এবং ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে। পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ শারজাহের আকাশে ১৯ মার্চ ভোর ৪টা ২৪ মিনিটে ঘটবে। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৪ ঘণ্টা ৬ মিনিট। সূর্যের সঙ্গে এর কৌণিক দূরত্ব থাকবে প্রায় ৬ দশমিক ৫ ডিগ্রি এবং পশ্চিম দিগন্তের ওপর এর উচ্চতা হবে প্রায় ৬ ডিগ্রি। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তে অবস্থান করবে। অ্যাকাডেমি জানিয়েছে, এসব অবস্থার পরও সংযুক্ত আরব আমিরাতে চাঁদ দেখার পরিস্থিতিকে কঠিন বা অনুকূল নয়। এ সময়ে টেলিস্কোপ ব্যবহার করেও স্থানীয়ভাবে চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে এবং খালি চোখে দেখা প্রায় অসম্ভব। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, উন্নত প্রযুক্তি যেমন ইমেজ স্ট্যাকিং ব্যবহার করে হয়তো চাঁদের ছবি ধারণ করা যেতে পারে। এছাড়া পশ্চিমে অবস্থিত কিছু আরব ও মুসলিম দেশে ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক কারণে চাঁদ দেখা সম্ভব হতে পারে। এই হিসাবের ভিত্তিতে একাডেমি জানিয়েছে, ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে শাওয়াল মাসের শুরু এবং ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা বেশি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম