ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সৌদির দুইদিন পর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে রমজান

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৪,  4:51 PM

news image

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১০ মার্চ এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে ১১ মার্চ পবিত্র রমজানের চাঁদ দেখা গেলেও নিউজিল্যান্ডে এই দুইদিন চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল বুধবার থেকে দেশটিতে রমজান মাস শুরু হতে যাচ্ছে। সৌদি থেকে দুইদিন পর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে রমজান মাস। চাঁদ না ওঠার বিষয়টি নিশ্চিত করেছে হিলাল কমিটি অব দ্য ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড (ফিয়ানজ)। এরপর দেশটিতে ১৩ মার্চ থেকে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। ২০১৮ সালের আদম শুমারির তথ্য অনুযায়ী নিউজিল্যান্ডে ৬০ হাজারের বেশি মুসলিম বসবাস করেন। এদিকে আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সোমবার রমজানের প্রথমদিন কেটেছে। ফলে সৌদিতে যখন তৃতীয় রোজা চলবে তখন নিউজিল্যান্ডের মানুষ প্রথম রোজা রাখবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম