ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২১,  4:58 PM

news image

সৌদি আরবে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মুরাদ হোসেন (২৭) নামে লক্ষ্মীপুরের এক যুবক নিহত হয়েছেন। ছয় মাস আগে বিয়ে করেন মুরাদ। বিয়ের তিন মাস পর সৌদি যান। মুরাদ বাবা-মায়ের একমাত্র সন্তান। শনিবার দুপুরে নিহতের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মুন্সি এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত ১২ ডিসেম্বর সৌদি আরবের মদিনা শহর থেকে ফার্নিচার দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন মুরাদ।

আল হাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি মারাত্মক জখম হন।  পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ ডিসেম্বর) মৃত্যু হয় মুরাদের। নিহত মুরাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আজগর আলী বেপারীবাড়ির আনোয়ার হোসেনের ছেলে। নিহতের পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, তিন বছর আগে সৌদি আরব থেকে বাড়িতে ফেরেন মুরাদ হোসেন। ছয় মাস আগে বিয়ে করেন মুরাদ। এরপর পাঁচ লাখ টাকা ঋণ করে ফের সৌদি যান মুরাদ। তিন মাস হতে না হতেই তার মৃত্যুর খবর এল সৌদি থেকে। মুরাদের মৃত্যর সংবাদ পরিবারের কাছে পৌঁছালে মা শোকে জ্ঞান হারিয়ে বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালর চিকিৎসাধীন রয়েছেন। রায়পুরের কেরোয়া ইউপির সদস্য আবুল কালাম কালু মুন্সি জানান, নিহত মুরাদ ভালো ছেলে। তার নির্মম মৃত্যুতে পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। একমাত্র ছেলের মৃত্যুর শোকে মা রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি আছেন।  নিহতের লাশ দ্রুত দেশে আনার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম