ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুলাই, ২০২৬,  5:17 PM

news image

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার এ হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে ‘এক্সিওস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রায় চার মাস পর সৌদি আরবে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা আরও বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। হামলার পরপরই সৌদি আরবের আল-খারজ এবং ইয়ানবু শহরে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স। তবে, পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায়, বিপদ কেটে গেছে এবং এলাকাগুলোর অবস্থা এখন স্বাভাবিক। যদিও হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনও বিস্তারিত তথ্য রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা বাড়ছে। এর আগে এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে শেষবার সরাসরি হামলা চালিয়েছিল তেহরান। তবে, এই সর্বশেষ হামলার বিষয়ে সৌদি আরব বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম